পটুয়াখালীতে মাদক মামলায় মো. সরোয়ার খান (২৮) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলার বিশেষ দায়রা জজ বাসুদেব রায় এ দণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন টিটু এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত মো. সরোয়ার খান দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের আলম খানের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে ১৩০ পিস ইয়াবাসহ সরোয়ারকে আটক করে র্যাব। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন মোল্লা ওই বছরের ২১ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।