পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপজেলা সদরের ট্রলার ঘাট এলাকায় বসে দলীয় আলোচনা করছিল। এসময় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়নালকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। ছাত্রদলের ছেলেরা চা খাচ্ছিল। ছাত্রলীগের ছেলেরা সেখান দিয়ে যাওয়ার সময় তাদের উঠিয়ে দিয়েছে।