স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রীধরপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৫) ও শিশুকন্যা সানজিদা (৯) একইসঙ্গে বিষপান করে। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।’
প্রতিবেশীরা জানান, খবর পেয়ে তারা দ্রুত মমিনের বাড়িতে গিয়ে তাদের তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। মমিন-লুবনা দম্পতির আরেক কন্যাসন্তান স্বর্ণা বিষপান করেনি বলে জানান তারা।
স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। কী কারণে একই পরিবারের তিন জন বিষপান করে আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারছেন না।
শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘একই পরিবারের তিন জনের বিষপান করে আত্মহত্যার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই তিন জনের লাশ ময়নাতদন্ত করা হবে। এরপর জানা যাবে, তাদের মৃত্যুর প্রকৃত কারণ কী।’ এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
রাস মেলার জন্য প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকত
না.গঞ্জে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে ২০ শিক্ষার্থীর জেএসসি পরীক্ষা!