তৈয়েবুর রহমানের ভাই মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে জানান, ‘পুলিশ পরিদর্শক (ওসি) তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে থানার মধ্যে কর্তব্যরত অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে কাঁচপুর হাইওয়ে থানার পাশ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মৃত্যুবরণ করেন।’
ওসি তৈয়েবুর রহমান প্রথম নামাজের জানাযা মঙ্গলবার রাত ১২ টায় রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। বুধবার জোহরবাদ গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার উল্ল্যা মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার পূর্বে ঝিনাইদহ পুলিশ লাইনস ও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান।