বেনাপোলে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোলে অস্ত্রসহ পুলিশের হাতে আটক দুই আসামিবেনাপোল বন্দর থানা পুলিশ পিস্তল, ম্যাগজিন আর গুলিসহ জালাল গাজী (৪০) ও আকরাম হোসেন (৩৫) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেষ্টপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
পুলিশ জানিয়েছে, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে কেষ্টপুর গ্রামের একটি পাকা রাস্তার পাশে বেচাকেনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসামিদের আটক করা হয়।
বেনাপোল বন্দর থানার ওসি (তদন্ত)ফিরোজ উদ্দিন অস্ত্রসহ দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার (৪ নভেম্বর) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
আটক জালাল গাজী বেনাপোল বন্দর থানার খলশী গ্রামের রহমত আলীর ছেলে ও আকরাম একই গ্রামের দুঃখে মণ্ডলের ছেলে।