বরিশাল নৌ থানার ওসি শেখ মো. বেল্লাল হোসেন জানান দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মেহেন্দিগঞ্জের বাসিন্দা আনোয়ার মৃধা (২৫), রাশেদ হাওলাদার (২৫), মান্নান ফকির (২৪), ইউসুফ ফকির (২২), হাসানাত হাওলাদার (১৯), কাবুল চৌকীদার (২৫) ও আব্দুল্লাহ মিলন (২০)।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা এবং ১০ হাজার মিটার কারেন্ট জালসহ এ সাত জনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করা হলে সোমবার (০৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস প্রত্যেককে দুই হাজার টাকা করে তাদের মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ জাটকা মঙ্গলবার দুস্থদের মাঝে ও এতিমখানায় বিতরণ এবং জালগুলো কীর্তনখোলার তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ইলিশ-সম্পদ সংরক্ষণ ও প্রবৃদ্ধির জন্য ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস দেশে জাটকা বা ইলিশ-পোনা (১০ ইঞ্চির ছোট) ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ এবং দণ্ডনীয়।