তিনি মঙ্গলবার বিকালে তার নির্বাচনি এলাকা কাজীপুরে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএচটি) উদ্বোধন শেষে এক জনসভায় একথা বলেন।
আইএইচটি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার দল ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশ ও মানুষকে ডুবিয়েছে। তাদের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তারা হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছে।’
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বেসরকারি পর্যায়ের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্যদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।
এর আগে মন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বাস্তবায়িত প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনা শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী উদ্বোধন করেন।