গাজীপুরের শ্রীপুরে নাঈম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা উত্তরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল বাতেনের ছেলে। নাঈম টেপিরবাড়ী কবি নজরুল ইসলাম অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র। সোমবার ( ৬ নভেম্বর) সকালে সে নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা আব্দুল বাতেন মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি নম্বর-৩১৩) করেছেন।
তিনি জানান, নাঈম সোমবার সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্বজনসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ওই ছাত্রের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও কেউ রিসিভ করছে না।
নাঈদের বাবা আব্দুল বাতেন জানান, তার ছেলেকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, আমাকে স্কুল ছাত্র নিখোঁজের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।