সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটির পাশাপাশি ছয়জনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। মামলার এজহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
সিলেটের কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, ‘থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে এখন নাম বলা সম্ভব নয়।’
জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, আরডিসি কাজী আরিফুর রহমান। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে কানাইঘাটের লোভাছড়া সংলগ্ন মোলাগুলের বাংলাটিলায় সুড়ঙ্গ করে পাথর উত্তোলন করার সময় চার শিশুসহ ছয় জন নিহত হয়।
আরও পড়ুন:
অনিশ্চয়তায় দিন কাটছে লংগদুর অগ্নিদুর্গতদের