তারা হলেন টাঙ্গাইলের মির্জাপুরের উফুল্কি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম(৩৭) ও টঙ্গীর গোপালপুর গ্রামের সুলতান গাজীর ছেলে আনিসুর রহমান(৩০)।
বুধবার বিকালে জহিরুল ইসলামের লাশ গ্রহণ করেন তার ভগ্নিপতি আলাউদ্দিন এবং আনিসুর রহমানের লাশ গ্রহণ করেন তার স্ত্রী শারমিন আক্তার শিল্পী।
টঙ্গী থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন বলেন, ‘ডিএনএ রিপোর্ট পজেটিভ আসায় লাশ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয়।’
আরও পড়ুন: পাঁচ মাস পর ট্যাম্পাকোর তিন শ্রমিকের লাশ হস্তান্তর