নিহত জাহিদুল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং আহত রাকিব একই গ্রামের মজনু রহমানের ছেলে।
ওসি আব্দুল লতিফ জানান, বুধবার রাত ১১ টার দিকে সাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহর থেকে বাড়ি যাওয়ার সময় বড় খোঁচাবাড়ির অটোরাইসমিলের কাছে ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় জাহিদুল( ১৫) ও তার সহযাত্রী রাকিব (১৩)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল কে মৃত ঘোষণা করেন। পরে আহত রাকিবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাক কিংবা ট্রাক চালককে আটক করা যায়নি।’