পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার জামুরী পাড়া গ্রামে বুধবার (৮ নভেম্বর) রাতে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধর্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে।’

বুধবার রাত ১১ টায় শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিন্নাত পারভিন বলেন, ‘মেয়েটির শরীরে জ্বর আছে এবং তার মধ্যে একটি ভয় কাজ করছে। তবে পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

শিশুটির মা জানান, বিকালে বাজারে ছোট দোকান করেন তিনি। সেসময় তার পাঁচ বছরের শিশুকে বাড়ির পাশের বাঁশবনে নিয়ে ধর্ষণ করে পূর্ব জামুরী পাড়া গ্রামের কল্লোলের ছেলে জয়। পরে সন্ধ্যায় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর সে নিজে সবকিছু জানানোর পরে রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন শিশুটির মা।