জেলা প্রশাসনের কাছে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে আসা ত্রাণের চাল বুঝিয়ে দেওয়া হচ্ছেউখিয়ায় ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ২ হাজার টন চাল পাঠিয়েছে ইন্দোনেশিয়া সরকার। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ত্রাণ চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইন্দোনেশিয়া থেকে আসা চালঅতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে পাঠানো ২ হাজার টন চাল জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বুঝে নিয়েছেন। এসব চাল কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগেও আটটি কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইন্দোশিয়া। ওইসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, খাবার, শিশুখাদ্য, জেনারেটর ইত্যাদি।
আরও পড়ুন-
মৌলভীবাজারে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন মেয়র ফজলুর রহমান
নাটোরে ২০০ পাওয়ার ক্রাশার মালিকের বিরুদ্ধে উকিল নোটিশ, ১৫টি মামলা