বান্দরবানের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র লারমার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল আটটায় কালো ব্যাজ পড়ে শোকর্যালি কর্মসূচি পালন করেছে জেএসএস।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যমপাড়ার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে এম এন লারমাকে স্মরণ করে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য এবং জনসংহতি সমিতর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, জেএসএস নেতা চিং হ্লা মং চাক, জলি মং মারমা, বান্দরবান জেএসএস-এর জেলা সভাপতি উছোমং।
উল্লেখ্য, এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৮৩ সালে ১০ নভেম্বর আততায়ীর গুলিতে নিহত হন তিনি।