বন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌঁনে ১২টায়। বন্দর থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ওসি আবুল কালাম জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কলরিটির পেছনের দিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের কোনও পরিচয় জানা যায়নি।  আহত তিন জনের অবস্থাও গুরুতর।  

ট্যাঙ্কলরিটিও ঢাকার দিকে যাচ্ছিল বলে ওসি জানান।