বেনাপোলে মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বেনাপোল পোর্ট থানার গঁয়ড়া গ্রাম থেকে আবুল হোসেন (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা এ অভিযান চালিয়ে আটক করে তাকে। র‍্যাব-৬ এর যশোর অফিসের ইনচার্জ এএসপি খোদাদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত আবুল গঁয়ড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

এএসপি খোদাদাদ হোসেন বলেন, ‘মাদকসহ আবুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল আটক করা হয়।’

র‍্যাব জানায়, আবুল হোসেন তার বাড়িতে থেকে মাদক বিক্রি করছে এ ধরনের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘আটক আবুলকে পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাব। তাকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’