তারা হলেন উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ওবাইদুর রহমান, কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, শনিবার দুপুরে গণিত পরীক্ষা চলাকালীন উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম দেখে ওই কক্ষের কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেনকে বহিষ্কার করা হয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কেন্দ্র সচিব ওবাইদুর রহমানকেও বহিষ্কার করা হয়।
এছাড়া জেডিসি গণিত পরীক্ষায় পকেটে নকল পাওয়ায় সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
তবে কেন্দ্র সচিব ও কানুহরপুর দাখিল মাদ্রাসার সুপার ওবাইদুর রহমান তার বহিষ্কার হওয়ার বিষয়টি অস্বীকার করেন।