Bogra-13-11-17-Picture-02পঞ্চমবারের মতো সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন বগুড়ার আ. লীগ নেতা আলহাজ মমতাজ উদ্দিন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং দলটির বগুড়া জেলা সভাপতি। এছাড়া বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং এফবিসিসিআই’র সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ ব্যবসায়ী।
গত রবিবার সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ তার হাতে ২০১৪ সালের সিআইপি কার্ড তুলে দেন। আলহাজ মমতাজ উদ্দিন এর আগে আরও চারবার এই সম্মান অর্জন করেন।
পঞ্চমবারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় আলহাজ মমতাজ উদ্দিন বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।