অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টেকপাড়ার আজিজ সিটি কমপ্লেক্সের একটি কক্ষে কিছু রোহিঙ্গা অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শিশু, নারী ও পুরুষসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। ওই ফ্ল্যাটটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুরের বলে নিশ্চিত হওয়া গেছে। ’
তিনি আরও বলেন, ‘আটক রোহিঙ্গা ও ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’ আটক ব্যক্তিদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।