বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের স্বীকৃতি দিলে গোপালগঞ্জে এই দুই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘ভয়েস অব গোপালগঞ্জ’ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী এম ডি রাহাত মোল্লা। এতে প্রথম রানার-আপ হয়েছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী এস এম ফয়েজুল্লাহ ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন সাতপাড় কাজী নজরুল কলেজের শুভ বালা।
অন্যদিকে, ‘জিনিয়াস অব গোপালগঞ্জ’ নির্বাচিত হয়েছেন হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী শাকিল মাহমুদ। এই প্রতিযোগিতায় কাজী জহুরুল হক কলেজের শিক্ষার্থী সজিব হোসাইন প্রথম রানার-আপ ও সপ্তপল্লী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শ্রাবণী আকর্ষণ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন।
মঙ্গলবার দুই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। প্রতিযোগিতার বিচারক ছিলেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও আনোয়ার হোসেন আনু।
গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান, সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনী হোসেন কালু প্রমুখ।
অনুষ্ঠানে দুই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।