এদিকে সোমবার (২০ নভেম্বর) রাত ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সন্ধ্যায় শহরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে ও পরে নওজোয়ান মাঠে শ্রদ্ধা জানানোর জন্য আখতার হামিদের মরদেহ নেওয়া হয়।
সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী মারা যান।
আরও পড়তে পারেন: সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই