উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন, ‘সরকারি এ কর্মসূচিতে অংশ নিতে জনপ্রতিনিধিদের নোটিশ করা হয়েছিল। অনুষ্ঠানে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। উপজেলা চেয়ারম্যানের কক্ষে আমাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ‘হামলার সময় আমি সেখানে ছিলাম না। বঙ্গবন্ধুর অনুষ্ঠানে জামায়াত নেতাকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। আর তারাই জামায়াত নেতা ভাইস চেয়ারম্যানকে চেয়ার দিয়ে মারধর করেছে।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এমন কোনও ঘটনা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘ভাইস চেয়ারম্যানকে মারধরের কথা শুনেছি। তবে কে বা কারা এ হামলা করেছে, তা জানিন না।’ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন শোভাযাত্রাটির আয়োজন করেছিল।