দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের দুই বছর মেয়াদি কমিটির সভাপতি পদে পুনরায় মো.হারুন উর রশীদ হারুন ও মোস্তাক আহম্মেদ মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশন কার্যালয়ে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের এক সভায় সর্বসন্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়েছে।
এসময় সেখানে হিলি স্থলবন্দরের আমদানিকারক মামুনুর রশীদ, শাহিনুর রেজা শাহীন, শাহিন মন্ডল, রেন্টু, শহিদ হোসেন, মোবারক আলীসহ গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।