হালিশহরে গৃহবধূর লাশ উদ্ধার





লাশ উদ্ধারচট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় হাসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে পোর্ট কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসনা বেগম ওই এলাকার মো.সেলিমের স্ত্রী।
কনস্টেবল ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে হাসনা বেগমকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি নিজ বাসায় গলায় ফাঁস দেন বলে জানিয়েছে পরিবাবের লোকজন।’