ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় এই শাখার ক্যাশে সোনালী ব্যাংকের প্রধান শাখায় জমা দেওয়ার জন্য ৪৫ লাখ টাকা রাখা হয়। টাকা জমা দেওয়ার সময় সেখানে টাকার ব্যাগটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে চুরির বিষয়টি জানাজানি হয়।’
খবর পেয়ে বিকাল সোয়া ৩টায় জনতা ব্যাংক বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান ওই শাখা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘টাকাগুলো চুরি হয়েছে নাকি ব্যাংকের কোথাও আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মিজানুর রহমান জানান, ব্যাংক থেকে টাকা চুরির খবর পুলিশকে জানালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার ও পিয়নকে আটক করেছে।
আরও পড়ুন-
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সময় আসেনি: কবিতা খানম
রসিক নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী বাবলা ঋণখেলাপি, দাবি সোনালী ব্যাংকের