বান্দরবানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনরূপা পাড়া পরিদর্শন শেষে তিনি ত্রাণ বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে তেল, লবণ, চিনি, আলু, পেয়াঁজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দিয়েছেন দিলীপ কুমার বণিক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখর দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।
সোমবার বিকালে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।