শুরুতে আত্মসমপর্কারীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আত্মসমর্পিতদের শপথ বাক্য পাঠ করান।
স্বাভাবিক জীবনে ফিরে যেতে ৫৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মাদকসেবী ও ব্যবসায়ীরা বলেন, বন্ধুদের কবলে পড়ে বা হতাশা থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন তারা। এতে করে তাদের পরিবারের সঙ্গে দূরত্ব দেখা দেয় ও সমাজের মানুষ ঘৃনার চোখে দেখেন। এর থেকে পরিত্রাণ পেতে থানা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা আজকে আত্মসমর্পণ করেছেন। এখন থেকে অন্যদেরও মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করবেন।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিববুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতারা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা অংশ নেন।