১২ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে নতুন মৌসুমে উৎপাদনে যাচ্ছে দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল। শুক্রবার থেকে মিলটির ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াইয়ের কার্যক্রম কাল শুরু হবে। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সুগার মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে একলাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে মিলটি সচল থাকবে মাত্র ৭৮ দিন।
মোবারকগঞ্জ সুগার মিলের ভাণ্ডার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বাস আব্দুর রাজ্জাক বলেন, ‘মিলের গোডাউনে গত বছরের দুই হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। প্রতি টন চিনির মিল মূল্য ৬০ হাজার টাকা। এ হিসেবে গোডাউনে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত রয়েছে।’
সুগার মিলের এমডি দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৭-১৮ মৌসুমে আনুমানিক ৭৮-৮০ কার্যদিবসে একলাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।’
আরও পড়ুন:
পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত