আগুন লেগে ফেনী জেলা রেড ক্রিসেন্ট ও রোবার স্কাউটের অফিসসহ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের অফিস পুড়ে গেছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শহরের রাজা ঝি’র দিঘির দক্ষিণ পূর্বকোণে অবস্থিত অফিসগুলোতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবির হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয়রা জানায়, আগুনের লেলিহান শিখা উঠতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
জেলা রেড ক্রিসেন্টর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, ‘আগুনের ঘটানয় চেয়ার টেবিলসহ আসবাবপত্র সব পুড়ে গেছে।’