পাঁচ শতাধিক যাত্রী নিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি দুপুর সাড়ে ১২টায় বিকল হয়ে যায়।
সাংবাদিক গাজী আনোয়ারুল হক জানান, সদরঘাট থেকে ৫৬৮ জন যাত্রী নিয়ে সকালে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু মুন্সীগঞ্জ আসার পরই লঞ্চের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর আরেকটি মেশিন দিয়ে আস্তে আস্তে লঞ্চটি চলতে থাকে। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হরিণা এলাকায় পৌঁছানোর পর ওই ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। এরপর অন্য একটি ট্রলারের সহযোগিতায় লঞ্চটি একটি চরের কাছে নিয়ে ভিড়িয়ে রাখা হয়।
আরও পড়তে পারেন: পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ৬ ঘণ্টা ধরে মেঘনায় বিকল গ্রিন লাইন-২