নগরকান্দায় দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় দুর্গা মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে পৌরসভার গাংজগদিয়া এলাকার সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্দিরের সেবায়েত দুলাল বর্মন জানান, প্রতিদিনের মতো আজ (শনিবার) সকালে পূঁজা দিতে গিয়ে মন্দিরের সব প্রতিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ভাঙা দেখতে পান।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায় বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা নেই।’

ওসি এএফএম নাসিম বলন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’