মঙ্গলবার দুপুরে তাকে এমপি হ্যাপী বড়ালের দায়ের করা মামলায় আটক দেখিয়ে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুর সবুর মিয়ার আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড আবেদনের শুনানি না হওয়ায় আদালত আটক আল আমিনকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে রবিবার রাতে মহিলা এমপি হ্যাপী বড়াল অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়াল। ফেরার পথে শালতলায় তাকে ছুকিাঘাত করে পালিয়ে যায় এক অজ্ঞাত দুর্বৃত্ত। অদিতি বড়াল ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্টাডিজ থেকে এলএলবি সম্পন্ন করে স্নাতকোত্তর করছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতির ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শেখ আল মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই মঙ্গলবার দুপুরে ওই হামলার মামলায় আল মামুনকে আটক দেখিয়ে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।