পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের পাইকারপাড়া ও করিমপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সলেমান আলী নামে স্থানীয় এক ব্যক্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পল্লীবিদ্যুৎ সমিতি বোদা জোনের এজিএম আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা মনিরুল কাদের, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ১৪ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটারব্যাপী বিদ্যুৎ লাইন টানা হয়।