পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত ১৯ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাগোপালগঞ্জের কোটালীপাড়া থানার পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত ১৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) থানা হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হিঙ্গুল আলী হাজরা, নুর মোহাম্মদ, জাহিদ হোসেন সিকদার।