পিরোজপুরে হাজতির মৃত্যু

পিরোজপুরপিরোজপুর জেলা কারাগারের হাজতি জাকির হোসেন তালুকদার (৫৪) মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া চারটার দিকে মারা গেছেন। জেল সুপার মো. শামিম ইকবাল জানান, কারাগার থেকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। তার হার্টের সমস্যা ছিল।

জানা যায়, জাকির হোসেন কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের জীব গা সাতুরিয়া গ্রামের মৃত মোখলেছ তালুকদারের ছেলে।

জেল সুপার জানান, গত দু’মাস আগে আদালতের আদেশে জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাত সোয়া চারটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ২০ আগষ্ট তারিখে যুবলীগ নেতা এনামুল হককে নিজ বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলার পাঁচ নম্বর আসামি ছিলেন জাকির হোসেন।