স্থানীয়দের বরাত দিয়ে এসআই আকবর জানান, দুপুরে শহরের লাঙ্গলজোড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন ছমেদ উদ্দিন। এসময় ঢাকা থেকে আগত দেওয়ানগঞ্জগামী কমিউটার-২ ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত ছমেদ উদ্দিন শহরের বাগেরহাটা মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন।
পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।
ছমেদ উদ্দিন (৬২)শেরপুর জেলার কেন্দুয়ার চর গ্রমের মৃত আব্দুল মজিদ আকন্দের ছেলে।