শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্য আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশে একটি রেওয়াজ চালু রয়েছে, সেটি হলো অস্বীকার করার রেওয়াজ। আমাদের যে বঙ্গবন্ধু ছিলেন, এটি অনেকে অস্বীকার করতে চান। যারা অস্বীকার করতে চান বুঝতে হবে তারা নিজের পিতাকে অস্বীকার করতে চান, জন্মদাতাকে অস্বীকার করতে চান তথা বাংলাদেশকে অস্বীকার করতে চান।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেছেন সাবেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।
এর আগে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।