শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে দিরাই উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘বখাটেদের নির্মূল করতে সুনামগঞ্জ পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বখাটেদের তৎপরতাকে আড়াল না করে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়াত হোসেন শিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, গণমাধ্যমকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষক আলমগীর কবীর প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে সুনামগঞ্জের দিরাই পৌরসভার মাদানী মহল্লা এলাকায় ইয়াহিয়া নামে এক তরুণের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মুন্নী গুরুতর আহত হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, মুন্নীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত ইয়াহিয়া। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ার পরও ইয়াহিয়া মুন্নীর পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত তার ছুরিকাঘাতে প্রাণ যায় মুন্নীর।
এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন নিহত মুন্নীর মা। এতে ইয়াহিয়া ও তানভীর এবং অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়। আসামি তানভীরকে ওই দিনই দিরাই থেকে গ্রেফতার করে পুলিশ। এর তিন দিন পর বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেটের জালালাবাদ এলাকার মাসুক বাজার থেকে ইয়াহিয়াকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-
কোচিং ফি না দেওয়ায় বের করে দেওয়া হলো ৩৪ পরীক্ষার্থীকে!
রূপগঞ্জে মানবন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা, মহাসড়ক অবরোধ