চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রামে একটি রাইফেল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের পটিয়া থানাধীন ধলঘাটের ঈশ্বরখাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আক্তার হোসেন পটিয়া উপজেলার ঈশ্বরখাইন গ্রামের মৃত আহমদ ছবিরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ঈশ্বরখাইন এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আক্তারকে আটক করে র‌্যাব। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তাতে একটি রাইফেল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন পাওয়া যায়।’

তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।