শনিবার (২২ ডিসেম্বর) ফেনীর ফুলগাজিতে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে দিনব্যাপী কম্পিউটার ও ইন্টারনেট অ্যাওয়ারনেস বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানের সমপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মোস্তফা জব্বার বলেন, ‘আমরা স্নাতক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর কথা ভাবি। কিন্তু ওরা বস্তুত শৈশব থেকেই প্রোগ্রামিং এর ধারণা পেতে পারে। আমরা শিশুদের জন্য সেই ব্যবস্থাটিই করতে চাই। শিশুদের প্রোগ্রামিং শেখানোর মাধ্যমেই সেটির সূচনা করছি। ২০১৮ সালের শুরুতে এইসব শিক্ষার্থীদের নিয়ে একটি জাতীয় শিশু প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করব’
দিনব্যাপী কম্পিউটার ও ইন্টারনেট অ্যাওয়ারনেস বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ফুলগাজির দেড় পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫টি হাই স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারসহ বিআইটিএম-এর প্রোগ্রামিং প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দেন।
এসময় গ্রামের তরুণ-তরুণীদের জীবন যাত্রার মান উন্নয়ন ও শিক্ষার জন্য প্রোজেক্ট ‘ড্রিমস ফর টুমোরো’-এর উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান, ডা. মোস্তাক হাসান সাত্তার পিনু প্রমুখ।