সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা, শ্রমিক নিহত

শিপইয়ার্ডে কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মো. মানিক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডের লালবেগ এলাকার ‘এসএনটি রিসাইক্লিং শিপইয়ার্ডে’ মানিক আঘাতপ্রাপ্ত হন।

শিপইয়ার্ড (ফাইল ছবি)চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মানিক সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শীতলপুরের বাসিন্দা।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিপইয়ার্ডে কাজ করার সময় মালামাল টানার ছোট গাড়িতে আঘাত পান মানিক। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’