ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপংকর কুণ্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা সাধারণ সম্পাদক জোছনা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ আহ্বায়ক জাহাঙ্গীর আলম জামাল প্রমুখ।
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক শম্পা দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে আবির রবি দাসের হত্যাকারী সহপাঠী মিরাজকে দ্রুত গ্রেফতার করে তার কঠোর বিচারের দাবি জানান। এসময় আবিরের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আইনি সহায়তা দেওয়ার দাবিও জানান তারা। অন্যথায় আবির হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র ইউনিয়ন কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ কে স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে তারই সহপাঠী মিরাজ।
গুরুতর আহত অবস্থায় আবিরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে মৃত্যু হয় তার।
এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজসহ চার জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মামলার প্রধান আসামি, আবিরের সহপাঠীকে মিরাজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মিরাজের বাবা বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার বাংলা ট্রিবিউনকে জানান, মিরাজের বাবা বাবুল মিয়াকে পুলিশ আটক করেছে। মামলার প্রধান আসামি মিরাজকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। মামলার তদন্তও এগিয়ে চলেছে।
আরও পড়ুন-
তিন দিনেও সন্ধান মেলেনি খুলনার ওয়ার্ড যুবলীগ নেতার