বোদা পৌরসভায় নির্বাচন উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহামুদ হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৯ জন প্রিজাইডিং, ৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৭৪ জন পোলিং অফিসার অংশ নেন।
আরও পড়ুন-
প্রার্থনা-উৎসবে শ্রীমঙ্গলে বড়দিন উদযাপন
মাগুরায় মুক্তিযুদ্ধের সংগঠক আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
কিস্তি না দিতে পেরে গৃহবধূর আত্মহত্যা: মামলা হয়নি, তদন্তে তৎপর নয় পুলিশ