জানা গেছে, ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামের ওই কিশোরী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি স্কুলে পড়ে। ভুতবাড়ি গ্রামে প্রতিবেশী হবিবর রহমানের ছেলে আকুল হোসেন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ আকুল তার সঙ্গীদের নিয়ে গত ১১ ডিসেম্বর সকাল ১১টার দিকে ওই কিশোরীর বাড়িতে হামলা চালায়। তারা কুড়াল দিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। পরে ওই কিশোরীকে জোর করে আকুলের বাড়িতে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করা হয়। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই কিশোরীর মা জানান, তার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকেই আকুল তাকে উত্ত্যক্ত করে আসছে। গ্রামের মাতব্বরদের কাছে নালিশ করেও এর প্রতিকার না পাওয়ায় মেয়েকে তিনি কাজিপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে রেখে সেখানকার স্কুলে ভর্তি করে দিন। সেখানে গিয়েও আকুল তাকে উত্ত্যক্ত করত। গত ১০ ডিসেম্বর মেয়েটি বার্ষিক পরীক্ষা শেষে বাড়িতে আসে। এর পরদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আকুল ও তার সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ১২ ডিসেম্বর ওই কিশোরীর বাবা ধুনট থানায় আকুলসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব কর্মকর্তারা জানান, ঘটনার ১৩ দিন পর রবিবার রাতে গোপনে খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাঁশবাড়ি এলাকা থেকে আকুলকে গ্রেফতার করেন তারা। সোমবার বিকালে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে আকুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
আরও পড়ুন-
প্রার্থনা-উৎসবে শ্রীমঙ্গলে বড়দিন উদযাপন
তিন দিনেও সন্ধান মেলেনি খুলনার ওয়ার্ড যুবলীগ নেতার
কিস্তি না দিতে পেরে গৃহবধূর আত্মহত্যা: মামলা হয়নি, তদন্তে তৎপর নয় পুলিশ