বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী রাজিব মজুমদারকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে সিপিএসসি, র‌্যাব-৫ রাজশাহীর এএসপি মো. নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার টোলবাড়ি গ্রামে অভিযান চালানো হয়। এতে জেলার গোমস্তাপুর উপজেলার কামারপাড়া গ্রামের অস্ত্র ব্যবসায়ী শ্রী রাজিব মজুমদারকে (৩০) তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক হাজার ২৪০ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।