কমরেড মনি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাতদিনব্যাপী ‘কমরেড মণি সিংহ’ মেলা শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর শুরু হয়ে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কমরেড মনি সিংহ।
মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী ও মনিসিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ। উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।