বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সেলিনা আক্তার, হামিদা বেগম, রুমি আক্তার, এমি আক্তার প্রমুখ। তারা বলেন, তানিয়া বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিরা তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করছে। যারা তানিয়াকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, জিজ্ঞাসাবাদে ইকবাল হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (৩১ ডিসেম্বর) রাতে পরকীয়া প্রেমের জের ধরে শ্বাসরোধে হত্যা করা হয় তানিয়া বেগমকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কথিত পরকীয়া প্রেমিক ইকবাল হোসেন ও ভাসুর আবুল কাসেমকে গ্রেফতার করেছে। তাদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।