সিদ্ধিরগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কালু মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন কুমার সরকার এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শিশুটিকে যৌন নির্যাতন করে কালু মিয়া। ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কালু মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ (বুধবার) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এএসআই সুমন কুমার সরকার ও ওসি আব্দুস সাত্তার জানান, শিশু তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে। আর কালু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।