মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

Gopalganj Blanket Distribution Photo-01(09.01.2018)গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার টুপুরিয়া গ্রামে নির্মিত হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘরে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, শেখ জামাল হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মের নজরুল ইসলাম স্বপন প্রমুখ।