জানা গেছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিকাল ৩টায় ক্ষেতলালের বটতলী বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার ও জাহিদুল আলম বেনু প্রমুখ।
অন্যদিকে, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সামছুল আলম, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য মাহফুজা মন্ডল রীনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।